আরপাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়

স্থাপিত:১৯৭০খ্রি:, EIIN:১০০০২৬, আমতলী-বরগুনা

প্রতিষ্ঠানের ইতিহাস

বরগুনা জেলার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে অবস্থিত আড়পাঙ্গাশিয়া একটি বর্ধিঞ্চু গ্রাম। এ প্রাচিনতম শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয়। ঔপনিবেশিক শাসন -শোষণ ও পরবর্তীতে পাকিস্তানী হানাদারদের যাঁতাকালে তৎকালীন বাংলার ৮০ ভাগ মানুষই ছিল নিরক্ষর। তৎকালীন সামাজিক অবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক সামর্থ্যহীনতার কারণে ইচ্ছা থাকলেও শিক্ষালাভের তেমন কোন সুযোগ ছিলনা সাধারণ মানুষের। গ্রামের গুটিকয়েক মানুষ তখন কারো বাড়ি লজিংমাষ্টার বা জায়গীর থেকে পটুয়াখালি কিংবা বরিশাল গিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন।

এমনই এক পরিস্থিতিতে এলাকার কিছু শিক্ষানুরাগী পরিবার ও ব্যক্তি এগিয়ে আসেন। হাইস্কুল প্রতিষ্ঠার জন্য সে সময়ে জমি দান করেন জনাব –মোঃ শের আলী হাওলাদার, জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, জনাব মোঃ মোন্তাজ উদ্দিন বিশ্বাস ও জনাব মোঃ আফাজ উদ্দিন বিশ্বাস । গ্রামের সকলে মিলে সাধ্যানুযায়ী মেধা, শ্রম ও অর্থ দান করে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান। পূর্বসূরীদের অনন্য অবদান আমাদের এই বাতিঘর অর্থাৎ আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়। তাঁদের হাতে গড়া এ আলোকবর্তিকার সুফলই আমরা ভোগ করছি। প্রতিষ্ঠিত বিদ্যালয়টির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রতিষ্ঠাকালীন শিক্ষক জনাব মোঃ ফজলুল করিম হাওলাদার, জনাব মোঃ ডাঃ আঃ খলেক নিজাম, জনাব মোঃ জামাল উদ্দিন বিশ্বাস, জনাব মোঃ দেওয়ান মজিবর রহমান, জনাব মোঃ সফিকুল ইসলাম, জনাব মোঃ আঃ রাজ্জাক মিয়াক, জনাব মোঃ আঃ সোবহান মিয়া প্রমূখ ও দীর্ঘ সময়ের সভাপতি হাজী মোঃ আব্দুল হাকিম চেয়ারম্যান। প্রতিষ্ঠা কালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন জনাব মোঃ ফজলুল করিম হাওলাদা।

১৯৭০ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রথম স্বীকৃতি লাভ করে। বিভিন্ন সমস্যার কারনে বিদ্যালয়টি আবার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরিনত হয়। বর্তমান প্রধান শিক্ষক মাহফুজা আখতার ও তৎকালীন শিক্ষকগনের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় ২০০২সালে বিদ্যালয়টি পুনরায় মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গ্রামবাসীদের নানা রকম সহযোগিতায় বিদ্যালয়টি পূর্নরূপ লাভ করেছে এবং শ্রীবৃদ্ধি ঘটেছে। বিদ্যালয়ে পরিমাপমত খেলার মাঠ আছে। বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব সহ পর্যাপ্ত শ্রেনি কক্ষ আছে এবং বর্তমানে একটি চার তলা ভবন নির্মিত হচ্ছে। পাশে একই আাঙ্গিনায় আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের তিন দিকে গ্রাম বেষ্ঠিত ও উত্তর দিকে আড়পাঙ্গাশিয়া খাল অবস্থিত। সব মিলিয়ি অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।