হাইস্কুল প্রতিষ্ঠার জন্য জমি দান করেন জনাব –মোঃ শের আলী হাওলাদার, জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, জনাব মোঃ মোন্তাজ উদ্দিন বিশ্বাস ও জনাব মোঃ আফাজ উদ্দিন বিশ্বাস । গ্রামের সকলে মিলে সাধ্যানুযায়ী মেধা, শ্রম ও অর্থ দান করে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান। পূর্বসূরীদের অনন্য অবদান আমাদের এই বাতিঘর অর্থাৎ আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়। তাঁদের হাতে গড়া এ আলোকবর্তিকার সুফলই আমরা ভোগ করছি। প্রতিষ্ঠিত বিদ্যালয়টির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন প্রতিষ্ঠাকালীন শিক্ষক জনাব মোঃ ফজলুল করিম হাওলাদার, জনাব মোঃ ডাঃ আঃ খলেক নিজাম, জনাব মোঃ জামাল উদ্দিন বিশ্বাস, জনাব মোঃ দেওয়ান মজিবর রহমান, জনাব মোঃ সফিকুল ইসলাম, জনাব মোঃ আঃ রাজ্জাক মিয়াক, জনাব মোঃ আঃ সোবহান মিয়া প্রমূখ ও দীর্ঘ সময়ের সভাপতি হাজী মোঃ আব্দুল হাকিম চেয়ারম্যান।
