আরপাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়

স্থাপিত:১৯৭০খ্রি:, EIIN:১০০০২৬, আমতলী-বরগুনা

বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠান সম্পর্কে

বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনা-নদী পায়রা বিধৌত বরগুনা জেলার আমতলী উপজেলাধীন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে বরগুনা জেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টির রয়েছে সবুজে-শ্যামলে ঘেরা, অনুপম শোভা ও সৌন্দর্য মন্ডিত অত্যন্ত মনোহর একটি বিশাল ক্যাম্পাস। যশোর শিক্ষা বোর্ডে অধীন এ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে খুবই সুনামের সাথে শিক্ষা বোর্ড পরীক্ষায় ভাল ফলাফল করে আসছে। বন্যা কবলিত প্রত্যন্ত এ এলাকার গরীব জনগোষ্ঠীর মাঝে শিক্ষার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এ বিদ্যালয় থেকে পাশ করা অনেক কৃতি শিক্ষার্থী উচ্চ পদে কর্মরত আছেন। এ বিদ্যালয়ে বর্তমান ছাত্র ছাত্রী সংখ্যা ৪৫০ জন।

বর্তমানে প্রতিষ্ঠানে ১টি পুরাতন আধাপাকা ভবনে মোট ১০ টি কক্ষ আছে। বর্তমানে মডেল প্রকল্পের আওতায় ১টি ১২ কক্ষ বিশিষ্ট চার তলা মডেল ভবন নির্মিত হচ্ছে। বর্তমানে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য শাখা চালু আছে।বর্তমানে শিক্ষক শিক্ষিকা সংখ্যা ১২ জন ও কর্মচারী ০৪ জন। কয়েকজন শিক্ষক ও কর্মচারী খন্ডকালীন হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিদ্যালয়টি এলাকাবাসীর অহংকার।

আমাদের অবস্থান
জাতীয় সংগীত
জরুরী হটলাইন
hotline
সামাজিক যোগাযোগ